Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী সহকারী শিক্ষক হাফিজুল্লাহর (৩৮) বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবাদ সভা শেষে ৭ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি দেয়া হয়।

রোববার (২১ নভেম্বর) দুপুরে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়কের বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা শিক্ষক হাফিজুল্লাহর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি এবং অনতিবিলম্বে ওই শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন ওই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষককে লাঞ্ছিত ও নির্যাতনকারীদেরকে কালীগঞ্জের মাটিতে অবাঞ্চিত করার ঘোষণাও দেন তারা। প্রতিবাদ সভা শেষে তারা ৭ দফা দাবিতে ইউএনও শিবলী সাদিকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষকের ছোট ভাই আমানউল্লাহর সাথে আওলাদ মোল্লার ভাতিজী ও বাতেন মোল্লার ছোট বোনের সাথে অবৈধ সম্পর্কের কথা তুলে এনে থানায় অভিযোগ করে ওই প্রভাবশালী মহল। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই প্রভাবশালী মহল প্রতিবন্ধী শিক্ষক হাফিজুল্লাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে গণমাধ্যমকর্মীরা নির্যাতনের শিকার ওই শিক্ষকের নিয়ে প্রতিবেদন করেন। ওই ঘটনায় থানায় মামলা নেয়া হযনি উল্টো শিক্ষককে ২ নম্বর আসামি করে আদালতে ধর্ষণ মামলা দায়ে করা হয়। বর্তমানে ওই মহল মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করছেন। এরই প্রতিবাদে আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google