Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ প্রেরণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানায়, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে রিকশা যোগে ওই রোগী জরুরী বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, ভর্তির সময় ওই বৃদ্ধ শুধু তার পিতা মৃত আব্দুর রশিদ বলতে পেরেছে কিন্তু ঠিকানা বলতে পারেনি। এই সময় এই (০১৭৮৮৫৫২৪১২) মোবাইল নম্বরটি সে বলতে পেরেছেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই মৃত ব্যক্তির শ্বাসকষ্ট ও হাঁপানি থাকলেও জ্বর ছিল না। তবে তার করোনা ভাইরাস আছে কিনা, ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মৃত ব্যক্তির এখনোও পর্যন্ত কোনো পরিচয় প্ওয়া যায়নি। তার বাড়ি জয়েদেপুর শুধু একটুকু জানা গেছে। তবে হাসপাতালের ভর্তি রেজিষ্ট্রারে যেই মোবাইল নম্বরটি লেখা হয়েছে তাও বন্ধ পাওয়া যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google