নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘‘সুখে ভরবে আগামীদিন, পেনশন এখন সর্বজনীন’’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা

Advertisement

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসন, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে কালীগঞ্জ উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পরীক্ষামূলক আঙ্গুর চাষে রাব্বির সফলতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google