Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলায় সদ্য যোগদাকারী ইউএনও মো. আসসাদিকজামান। এ সময় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক আল-আমিন দেওয়ান, আহাম্মদ আলী, মজিবুর রহমান, শফিকুল কবির প্রমুখ।

এ সময় উপজেলা প্রেস ক্লাবসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও তাঁর বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে বিগত দিনের মত স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগীতা কামনা করেন।

এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান উপজেলার পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google