নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কীম এ উপজেলায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলু।

সভায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



