Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) উদ্বুদ্ধবরণ র‌্যালী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামাজিক প্রচারাভিযানের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সেইপের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে সকালে ইউএনও নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে একই বিষয় নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google