নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১৬টি প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের হিতৈষী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

কালীগঞ্জে ১৬টি ক্লাবের আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ’’মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’’ প্রতিপাদ্যে উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবীণদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এসডিডিবি প্রকল্প কালীগঞ্জ শাখার আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। এতে সমাজসেবক, উন্নয়নমিত্র, মিশনের পাল-পুরোহিতগণ, প্রবীণ-নবীন সদস্য, গণমাধ্যকর্মী, প্রতিবন্ধী ও কারিতাস প্রতিনিধিসহ ১৬টি ক্লাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সকলেই প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাঁটছি। আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না। বর্তমান প্রজন্ম ভুলে যায় তাদের অস্তিত্ব, বেড়ে ওঠা, উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে প্রবীণদের অবদান। প্রবীণদের সেবা করার সংস্কৃতি দিন দিন কমে যাচ্ছে। কাজ করতে না পারলেই পরিবারে প্রবীণদের বোঝা হিসেবে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন শায়খ আহমাদুল্লাহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google