Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসে (কোভিট-১৯) নতুন আক্রান্ত ৪ জন। এদের মধ্যে থানার ২ উপ-পরিদর্শক (এসআই) ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্স এবং নার্সের পরিবারের এক সদস্য। এ নিয়ে মোট কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা ৪৩ জন 

 শনিবার (১৮ এপ্রিলরাতে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

 ওই কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত ৪ জনকে আইসোলেশনে পাঠানো হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৯ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক থানার দুই এসআই’র আক্রান্তের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে গাজীপুর পুলিশ সুপার সহোদয়ের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নিব। তবে ওই এসআইদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৯ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত ৫ জন রোগী সনাক্ত হয়। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হয় ৩ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল ২ জন এবং আজ (১৮ এপ্রিল) ৪ জন। গত দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google