নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কালীগঞ্জ উপজেলায় ১২ জনের মনোনয়নপত্র দাখিল

Advertisement

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

৩ চেয়ারম্যান প্রার্থী হলেন আশরাফী মেহেদী হাসান, হাবিবুর রহমান হাবিব ও আমজাদ হোসেন স্বপন। ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন নুরুজ্জামান, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান, এম এ সাদ্দাম হোসাইন রুবেল পালোয়ান, আবু জাফর মো. শামসুল হক ও মো. ফারুক ভূইয়া। ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন হলেন জুয়েনা আহমেদ, শর্মিলা রোজারিও এবং শর্মীলি দাস মিলি।

তফসিল অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই , নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপিলের সময় ১৮ থেকে ২০ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ৮ মে ।

গাজীপুরে পৃথক দুই অগ্নিকাণ্ডে পুড়লো ১২ বসত ঘর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google