Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম আইয়ুব।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান আরমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ ওমর আলী মোল্লা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রিয়াদ হোসাইন প্রমুখ।

এ সময় সাংবাদিক মো. বিপ্লব হোসেন, মুহাম্মদ আলআমিন, সোহেল আহমেদ খান, ইমতিয়াজ আহমেদ, মোহাম্মদ এমরান হোসেন, রাসেল মিয়া, কাজী শহীদ, সবুজ মিয়া, মাহফুজুর রহমান জয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

পরে প্রেস ক্লাবের পক্ষে সংগঠনের সকল সদস্যদের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার দেওয়া হয়। এর আগে প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের পরিবার এবং প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google