Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামেলী ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা (নগরভেলা) এলাকার ‘মেঘবাড়ী রিসোর্টে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন নিউজ জুমবাংলা।

ফ্যামেলী ডে অনুষ্ঠানে অতিথিদের সর্বক্ষণ অভ্যর্থনায় ছিলেন- কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সহ-সভাপতি ইউসুফ চৌধূরী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ পৌরসভা ও অন্যান্য উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক রফিক সরকার, ওমর আলী মোল্লা, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, জোনাহিদ হাসান সাগর, যীনাত রহমান, মেহেদী হাসান, কাজী শহীদ, সোহেল আহমেদ খান, রাসেল মিয়া, রিয়াদ হোসাইন, মোহাম্মদ এমরান হোসেন, মো. মোশারফ দেওয়ানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

সকালে নাস্তা হয় ভূনা খিচুরী আর মুরগীর লটপটিতে, সাথে ছিল প্রাণ আপ। ১১টায় টিফিনে ছিল প্রাণের পটেটো চিপস, ম্যাঙ্গুবার, পিনাটবার। দুপুরে দেশী ১৩ রকমের আইটেমে চলে ভূরিভোজ। খাওয়া শেষে দেশী গরুর গাভীর দুধে ছিল মজাদার পায়েশ। বিকেলে নাস্তায় আবারও প্রাণের কেক, ফ্রুটু ও লাচ্ছি। সাথে যখন তখন তৃষ্ণা মেটাতে ছিল প্রানের মিনারেল ওয়াটার।

বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আর পুরস্কার বিতরণের পর শ্বাসরুদ্ধকর র‌্যাফেল ড্র। নানা আয়োজনের মধ্যদিয়ে সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় সন্ধ্যায়। এবার বাড়ী ফেরার পালা। কিন্তু সারাদিন সবাই মিলে এত সুন্দর সময় কাটানোর পর কারোরই যেন বাড়ী ফিরতে মন সায় দিচ্ছিল না। কি আর করা? পরের দিনের কর্মস্থলে যোগ দেওয়ার তাগিদেই ফিরতে হলো বাড়ী। আর আগামী বছর এমন একটি দিনের জন্য আশা জিয়িয়ে রাখলো সবাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google