Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জ পৌরসভা: মেয়র লাপাত্তা, নাগরিক সেবা ব্যাহত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জ পৌরসভা: মেয়র লাপাত্তা, নাগরিক সেবা ব্যাহত

By rskaligonjnewsAugust 19, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই গা ঢাকা দিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে পৌরসভা। ফলে পৌরসভায় গিয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেন না পৌরবাসী।

কালীগঞ্জ পৌরসভার মেয়র

Advertisement

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌরসভায় গিয়ে দেখা যায় পৌর মেয়রের কক্ষে তালা ঝুলছে। কর্মকর্তারা-কর্মচারী আসলেও পুরো পৌরসভা যেন সুনসান নীরবতা। অলস সময় কাটাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও), প্রশাসনিক কর্মকর্তা, পৌর প্রকৌশলীসহ পৌরসভার শাখার কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার বারান্দায় বসে আছেন সেবা প্রত্যাশীরা। তবে, ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা জানান সপ্তাহ খানেক ধরে এমন অবস্থা চলছে।

কথা হয় ভুক্তভোগী সেবা প্রত্যাশীদের সাথে। তারা জানান, সপ্তাহখানেক আগেও এই পৌরসভায় থাকত উপচেপড়া ভিড়। আর কাজে ব্যতিব্যস্ত সংশ্লিষ্টরা। ওইদিন পৌর সেবা নিতে আসা পৌরসভার ৩নং ওয়ার্ডে ভাদার্ত্তী গ্রামের শহিদুল সরকার জানান, তিনি ওয়ারিশ সনদের জন্য গেল তিন দিন ধরে পৌরসভায় ঘুরছেন। কিন্তু মেয়র না থাকায় প্রতিদিনই ফিরে যাচ্ছেন।

কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার সাধারণ, স্বাস্থ্য, কর আদায়-নিরুপন, লাইসেন্স-বাজার শাখার কয়েকজন কর্মচারীর সাথে। তারা জানান, আমরা কয়েকদিন বিশেষ ব্যবস্থায় পৌরবাসীর সেবা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আর পারছিনা। যে কারণে পৌরবাসীর সেবা ব্যাহত হচ্ছে। তবে আমাদের কিছু করার নাই। যখন যে যেভাবে চালাবে আমরা সেভাবেই চলি।

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন জানান, পৌর মেয়র অনুপস্থিত থাকার কারণে আমরা পৌরবাসীর চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছি না।

কালীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিলন মিয়া বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মেয়র অফিসে আসেন না। এতে করে পৌরবাসীকে সেবা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। তবে অচিরেই পৌরবাসীদের সেবা পাওয়ার ভোগান্তি দুর হয়ে যাবে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন মুঠোফোনে বলেন, ১৫ আগস্ট পর্যন্ত পৌরসভার কার্যক্রমে কোন বিঘœ ঘটেনি। সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়েছে। গত ১৮ আগস্ট থেকে অফিসে আসতে পারি নাই। কবে নাগাদ অফিস করবেন এমন প্রশ্নে মেয়র বলেন-দেশের অবস্থা তো জানেনই, দেখা যাক কী হয়?

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু বলেন, পৌরসভার বিষয়ে কারা অনুপস্থিত এসব খবর নিচ্ছেন গাজীপুর ডিডিএলজি। তিনি মন্ত্রণালয়ে জানাবেন, এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত দিবেন কী হবে।

স্থানীয় সরকার গাজীপুরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভার বিষয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। এ ব্যাপারে অচিরেই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবেন

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেনের স্বেচ্ছাচারিতার অভিযোগে একসাথে ওই পৌরসভার ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ১২ জন কাউন্সিলর কঠোর অবস্থান নিয়েছিল।

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa