Kaligonj Picture Kamrul Islam G

Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্ত¡রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য এস.এম রবিন হোসেনকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর আ’লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কালীগঞ্জ আ’লীগের সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ানের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।

সম্মেলনে পদ প্রত্যাশী ওই দুই প্রার্থীর পক্ষে স্থানীয় নেতা-কর্মীদের ছোট ছোট মিছিলগুলো এক সময় জনসমুদ্রে পরিনত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google