Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওপার বাংলা কাশছেন যাত্রী, বাস নিয়ে হাসপাতালে চালক
আন্তর্জাতিক ওপার বাংলা

কাশছেন যাত্রী, বাস নিয়ে হাসপাতালে চালক

By Saiful IslamMarch 26, 20202 Mins Read

কাশছেন যাত্রী, বাস নিয়ে হাসপাতালে চালক

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসানসোল থেকে কলকাতাগামী এক মহিলা যাত্রী বাসে উঠে সারা রাস্তা কাশছিলেন। তা লক্ষ্য করে কলকাতার ধর্মতলায় পৌঁছে আর কোনও রকম ঝুঁকি নেননি বাসচালক। পুলিশের পরামর্শেই তিনি যাত্রী সহ বাস নিয়ে সোজা চলে যান বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু সেখানে ওই যাত্রী হাসপাতালে যেতে রাজি হননি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এই হটনাকে কেন্দ্র করে বেলেঘাটা আইডি চত্বরে হুলস্থুল পড়ে যায়। এর পর বেলেঘাটা থানার পুলিশ এসে তাকে অ্যাম্বুল্যান্সে করে বাঙুর হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, বুধবার তিনি একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম(এসবিএসটিসি) বিশেষে বাসে করে ভিন্‌রাজ্যের কিছু শ্রমিক ও আসানসোলের কয়েক জন বাসিন্দাকে নিয়ে যান। বেলঘরিয়া ডিপোর দু’টো বাস আসানসোলে ওই যাত্রীদের নামানোর পর এদিন সকালে কলকাতায় যখন ফিরছিল সেই সময়ে বরাকর থানার পুলিশ এসে এক মহিলাকে ওই বাসে তুলে দেয়।

ওই থানার পুলিশকর্মীরা বাসচালককে অনুরোধ করেন, ওই মহিলার বাড়ি কলকাতার বেহালায়। তাকে যেন ধর্মতলায় তিনি নামিয়ে দেন। বাসচালক ওই যাত্রীকে তুলে নিয়ে বিষয়টি এসবিএসটিসি’র এক কর্তাকে জানিয়েও রাখেন। কিন্তু এ দিন দুপুরে ধর্মতলায় ওই বাস পৌঁছানোর পরেই বিপত্তি বাধে। ওই মহিলা যাত্রী কিছুতেই নামতে চাননি।

বাসচালক জানান, আসানসোল থেকে ধর্মতলা আসার পথে ওই মহিলা গোটা পথটাই কাশতে কাশতে এসেছেন। ধর্মতলায় নামতে না চাওয়ায় বাসচালক আবার সেই এসবিএসটিসির কর্তাকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় ময়দান থানায়। মহিলা যাত্রী যেহেতু কাশছিলেন, তাই ময়দান থানা তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এরপর বাসচালক যাত্রীসহ বাস নিয়ে পৌঁছান বেলেঘাটায়। কিন্তু, সেখানে গিয়েও তাকে বাস থেকে নামানো যায়নি।

পরে বেলেঘাটা থানার পুলিশ এসে ওই মহিলাকে বাস থেকে নামিয়ে অ্যাম্বুল্যান্সে করে ওই মহিলাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়া ওই বাসে জীবাণুনাশক স্প্রে করা হয়। ওই চালক এবং কন্ডাকটরের প্রাথমিক পরীক্ষা করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

July 9, 2026

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026

Latest News

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa