Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হানিফ (৬৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
হানিফ নরসিংদীর পলাশ থানার মাঝেরচর গ্রামের বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, হানিফ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং গত ২২ জুলাই থেকে তিনি কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য তাকে টঙ্গীর শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



