Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম- মঞ্জুর আলী (৫২)। তিনি রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা মৃত আজুদ্দীন সরকারের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোঃ আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় গত ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে মঞ্জুর আলী এ কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার ভোর রাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ এ তার হাজতী নং- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কারাগারে ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google