আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে কাশ্মীরের জন্য সবাইকে প্রার্থনা করারও আহ্বান জানান তিনি।

Advertisement
১৯ আগস্টকে বিশ্ব মানবিকতা দিবস হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। প্রতি বছরই বিভিন্নভাবে তা পালন করে একাধিক রাষ্ট্র। তবে এই মুহূর্তে ভারতে মানবাধিকার নেই বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিশ্ব মানবতা দিবসে বাংলা এবং ইংরাজি, দুটি ভাষাতেই টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।’’

এরপর তিনি আরও লেখেন, “মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।”

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জম্মু-কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ এবং বড়সড় সিদ্ধান্ত কার্যকর করে মোদি সরকার। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা অর্থাৎ বিশেষ রাজ্যের মর্যাদা তুলে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে–জম্মু-কাশ্মীর এবং লাদাখ। সংসদে কংগ্রেস, তৃণমূল এর বিরোধিতা করেছে। সিদ্ধান্তের পরপরই তৃণমূল নেত্রী কোনও প্রতিক্রিয়া না দিলেও, পরে তিনি স্পষ্ট বিরোধিতা করেছেন। তাঁর অভিযোগ, সাংবিধানিক নিয়ম মেনে এই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google