Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মির ইস্যুতে ঘটে যাওয়া ১০টি বিশেষ তথ্য
আন্তর্জাতিক

কাশ্মির ইস্যুতে ঘটে যাওয়া ১০টি বিশেষ তথ্য

By Saleh MohammadAugust 5, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করলো ভারত সরকার।

কাশ্মির ইস্যুতে ঘটে যাওয়া ১০টি বিশেষ তথ্যরবিবার (৫ আগস্ট) দুপুর ১২ টার পরপর রাজ্যসভার অধিবেশনে সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্তি ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বদলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব দেন অমিত শাহ।

দিল্লীর মতো কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চল হবে লাদাখ ও কাশ্মির।

বিশেষ ১০টি তথ্য-

Advertisement

১. সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মিরকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয়। কেবল নিরাপত্তা, যোগাযোগ ও বৈদেশিক বিষয় ছাড়া।

২. সংবিধানের ৩৭০ ধারার বিলুপ্তি ঘটলে কাশ্মিরের ‘স্পেশাল স্ট্যাটাস‘ এর সমাপ্তি ঘটবে।

৩. সংবিধানের ৩৭০ ধারার ফলে কেন্দ্রকে এই রাজ্যে কোনও নীতি বা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যের আইনসভার অনুমতি নিতে হত।

৪. জম্মু ও কাশ্মীর দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে। লাদাখ ও কাশ্মির। এর মধ্যে কাশ্মিরে আইনসভা থাকবে। কিন্তু লাদাখে আইনসভা থাকবে না।

৫. কাশ্মিরে বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন করার পরে এবং রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখার পরে এই বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

৬. গত শুক্রবার কেন্দ্রীয় সরকার জানায়, অমরনাথ যাত্রায় আসা সমস্ত পর্যটক ও তীর্থযাত্রীদের দ্রুত রাজ্য ছেড়ে চলে যেতে হবে। তারই মধ্যে বিপুল সংখ্যক আধা সেনা মোতায়েন করা হয় জম্মু ও কাশ্মিরে। ইন্টারনেট ও টেলিফোন সেবা রাজ্যের কোনও কোনও অঞ্চলে বন্ধ রাখা হয়।

৭. সোমবার (৫ আগস্ট) সকালে নিজের বাসভবনে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপর তারা সবাই মিলে সংসদে যান অমিত শাহর বড় ঘোষণার জন্য।

৮. জম্মু ও কাশ্মিরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং কোনও রকম জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৯. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করে দিয়েছেন সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তিতে। যার ফলে কাশ্মির স্বশাসিত অঞ্চল হল।

১০. সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইটে জানিয়েছিলেন, ‘আমি জানি আমাকে মধ্যরাত থেকে গৃহবন্দি রাখা হয়েছে এবং এরই মধ্যে অন্যান্য মুখ্য নেতাদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে। সত্যি কিনা জানার উপায় নেই। কিন্তু যদি সত্যি হয়, আমি আপনাদের সকলকে দেখাব অন্যদিকে কী রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa