Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীরের বাজারে সুনসান নীরবতা, গাছের আপেল গাছেই পঁচছে
আন্তর্জাতিক

কাশ্মীরের বাজারে সুনসান নীরবতা, গাছের আপেল গাছেই পঁচছে

By Shamim RezaSeptember 25, 2019Updated:September 25, 20192 Mins Read
kashmiri-apple
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরিদের জন্য সময়টা ছিলো গাছ থেকে টসটসে আপেল সংগ্রহ করে বাজারজাত করার। কাশ্মীরের সোপোরি শহরের বাজারে এখন ব্যবসায়ীদের আনাগোনা আর ট্রাকের বহর থাকার কথা ছিল। তবে সেই বাজারে এখন সুনসান নিস্তব্ধতা। গাছের আপেল গাছেই পঁচে যাচ্ছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে মোদি সরকার। কাশ্মীরিদের বিক্ষোভ দমনে সেখানে কারফিউ জারিসহ নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক কর্মসূচি বন্ধে শত শত রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্য দিয়েও বিক্ষোভ করছে কাশ্মীরিরা।

বিশ্বের অন্যতম বৃহৎ আপেল উৎপাদনকারী অঞ্চল কাশ্মীর। বিস্তৃত আপেল বাগান,  বড় বড় বাড়ি ও সমৃদ্ধির জন্য সোপোরি শহরকে ‘লিটল লন্ডন’ হিসেবে ডাকা হয়।  তবে সেই শহর এখন যেন ধূসর মরুভূমি। বাজারে সুনসান নীরবতা। নেই কোনো ক্রেতা-বিক্রেতা।

এক ব্যবসায়ী রয়টার্সকে বলেছেন, ‘সবাই ভীত। কেউই আসছে না।’

কাশ্মীরের অর্থনীতি আপেল হচ্ছে প্রাণ সঞ্চারিণী। রাজ্যের ৩৫ লাখ মানুষ অর্থাৎ মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই আপেল উৎপাদন ও বিপণননের সঙ্গে জড়িত।

কৃষক ও ফল ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের দমনপীড়নের কারণে তারা স্থানীয় বাজারে কিংবা ভারতের অন্যান্য রাজ্যে ফল পাঠাতে পারছেন না। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলোও তাদেরকে ফল সংগ্রহ ও বিপণন বন্ধ রাখতে হুমকি দিচ্ছে বলে অনেকে জানিয়েছেন। সংগ্রহ না করায় গাছের ফল তাই গাছেই পঁচছে।

হাজি নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা দুদিক থেকেই আটকা। আমরা এখানেও যেতে পারি না ওখানেও যেতে পারি না।’

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, কেবল ফল খাতই নয়, কাশ্মীরের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত পর্যটন ও হস্তশিল্পও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শামীম আহমেদ নামের এক পর্যটন এজেন্ট জানান, এই বছর পর্যটক মৌসুম পুরোটাই শূন্য।

তিনি বলেন, ‘আগস্ট হচ্ছে চড়া মৌসুম এবং আমাদের অক্টোবর পর্যন্ত বুকিং থাকে। ক্ষতি কাটাতে দীর্ঘ সময় লাগবে।  আমরা জানি না এরপর কী হবে।’

পর্যটকের অভাবে খা খা করছে কাশ্মীরের কার্পেটের বাজার।  যোগাযোগ ব্যবস্থা এক রকম বিচ্ছিন্ন থাকায় ভারতের অন্যান্য রাজ্যেও কার্পেট পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা।

শওকত আহমেদ নাম এক কার্পেট ব্যবসায়ী বলেন, ‘পর্যটক না থাকলে  বিক্রিও বন্ধ। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আমরা ভারতের অন্যান্য অংশেও বিক্রি করতে পারছি না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa