Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক কাশ্মীরে কুঁড়েঘরের ওপর বুলডোজার, ১০ হাজার আপেল গাছ নিধন!
আন্তর্জাতিক

কাশ্মীরে কুঁড়েঘরের ওপর বুলডোজার, ১০ হাজার আপেল গাছ নিধন!

By Shamim Rezaডিসেম্বর 25, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত কৃষি আইন ঘিরে ভারতের বিভিন্ন প্রান্তে চলছে ক্ষোভ- প্রতিবাদ। আর তার রেশ গিয়ে ঠেকেছে মধ্য কাশ্মীরের আপেল বাগান ও স্থানীয় দুই উপজাতির ভিটেমাটির ওপর।

সম্প্রতি বিক্ষোভ চলাকালীন জম্মু কাশ্মীর প্রশাসনের নির্দেশে উপত্যকায় ১০ হাজারেরও বেশি আপেল গাছ কেটে ফেলা হয়েছে। যেসব আপেল বাগান সাত পুরুষ ধরে করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাই নয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গুর্জর ও বাখরওয়াল উপজাতিদের মাটির কুঁড়েঘর।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজ্যের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই কাশ্মীর উপত্যকা এমনিতেই গোটা দেশ থেকে বিচ্ছিন্ন। করোনা মহামারিতে দুরাবস্থা পর্যটন শিল্পেও। তাই সেখানকার বাসিন্দার মনোযোগী হয়েছিলেন তাদের বংশপরস্পরায় চলে আসা একমাত্র আয় উপার্জনের মাধ্যম আপেল চাষে। কিন্তু দীর্ঘদিনের শ্রম আর যত্নে গড়ে তোলা বাগান ধ্বংস হতে দেখলেন চোখের সামনেই।

চলতি বছরের নভেম্বরে মধ্য কাশ্মীর বদগাম জেলার কানিদাজান ও তার আশাপাশের এলাকায় শুরু হয় আপেল গাছ নিধন। এই এলাকাতে বসবাস করে আসছিল মুসলিম যাযাবর গোষ্ঠীর গুর্জর ও বাখরওয়াল উপজাতি। যারা ১৯৯১ সালে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি পায়। বন বিভাগ এই উপজাতিদের আপেল বাগানে চালায় নিধনযজ্ঞ। গুড়িয়ে দেয়া হয় তাদের থাকার মাটির কুঁড়েঘরও।

৬০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা আব্দুল গনি ওয়াগে জানান, ১০ নভেম্বর সকালে হঠাৎ খবর পান যে একদল লোক কুড়াল-করাত নিয়ে তার বাগানে গাছ কাটছেন। তিনি তড়িঘড়ি করে গিয়ে দেখেন পুলিশ ও সিআরপিএফ এর তত্ত্বাবধানে চলছে গাছ কাটার কর্মযজ্ঞ। ৫০ টি গাছের ফল বেঁচেই চলত ৭ মেয়েকে নিয়ে তার সংসার। অনেক অনুনয় বিনয় করেও কোন লাভ হয়নি। চোখের সামনে লুটিয়ে পড়তে দেখলেন তার অতিযত্নে তৈরি সাজানো বাগান।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ১০ নভেম্বর ৫০ জন আধিকারিকের তত্বাবধানে প্রায় ১০ হাজার আপেল গাছ কাটা হয়েছে। গাছ কাটার বিরোধিতা করে স্থানীয়রা এগিয়ে গেলে মামলার হুমকি দেয় বন অধিদফতরের কর্মকর্তারা।

এদিকে, সরকারের দাবি কাশ্মীরে আপেল বাগানগুলে বন দফতরের জমির উপর তৈরি।

অথচ সাত পুরুষ ধরে সেখানে আপেল চাষ করে আসছেন উপজাতির লোকেরা। গুর্জর ও বাখরওলাদের পাশাপাশি সেখানে ১০ লাখেরও বেশি উপজাতি ও বনবাসীরা ভোগ করেন অরণ্যের অধিকার আইন। ভোগ করেন কাগজে কলমে ওই জমির মালিকানাও।

গত বছর উপত্যকার জন্য সংরক্ষিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করার পর ১৫৫ টি কেন্দ্রীয় আইন সেখানে কার্যকর হয়ে যাবে। সে সময় উপত্যকার মূখ্যসচিব বিভিআর সুব্রক্ষণ্যমের দফতর থেকে বলা হয়, ২০২১ সালের ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত সমীক্ষা সম্পূর্ণ হলে মার্চ মাসে অরণ্যের অধিকার আইন কার্যকর হবে।

অথচ আইন কার্যকর হওয়ার আগে হাজার আপেল গাছ নিধন ও স্থানীয়দের ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া এবং উচ্ছেদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ও ধর্মীয় বিদ্বেষ রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। যেখানে দুই উপজাতির প্রায় ২০ লাখ মানুষ বসবাস করছেন। আইনজীবীরা বলছেন, তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হওয়ায় এদের নোটিশ ধরানো বেআইনি পদক্ষেপ। আর বনবাসীদের বাড়িঘর ধ্বংস ও তাদের উচ্ছেদ করতে হলে ক্ষতিপূর্ণ দিতে হবে। এমন আশঙ্কা থেকেই সরকার আইনটি কার্যকর করতে ঢিলেমি করছে বলেও অভিযোগ করছেন আইনজীবীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

জুন 11, 2026
Latest News
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

আকাশসীমা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa