Farooq-Abdullahs-sister-1910151125

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় সরকারি সিদ্ধান্তে বিরুদ্ধে মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছে ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন সহ অনেক মহিলা বিক্ষোভকারী।

জানা গেছে, শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে বহু মহিলা জড়ো হন। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখানো শুরু করতেই পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ডজনেরও বেশি মহিলাকে আটক করে। আটক করা মহিলাদের মধ্যে আবদুল্লার বোন সুরাইয়া আবদুল্লা, তার মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির রয়েছেন। খবর এনডিটিভির

এ সময় সুরাইয়া আবদুল্লা বলেন, “৫ অগাস্ট আমাদের বাড়ির ভিতরে তালাবদ্ধ করে রেখে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল। জোর করে বিয়ে দিলেও কার্যকর হয় না,” সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সুরাইয়া আবদুল্লা। ওই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা সমাজকর্মী এবং শিক্ষাবিদও ।

এর আগে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে সে রাজ্যের বিশেষ মর্যাদা অবলুপ্তির সময় থেকে কঠোর জননিরাপত্তা আইনে উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তার ছেলে ওমর আবদুল্লাকে আটক করে সরকার পাশাপাশি মেহবুবা মুফতি সহ রাজ্যের কয়েকশ রাজনৈতিক নেতাকেও অগাস্টের পর থেকে আটক বা গৃহবন্দি করে রাখা হয়েছে। গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে রদ করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করারও ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

শ্রীনগরে ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয় এবং জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় অভিযুক্ত করা হয় তাকে। এই জননিরাপত্তা আইন (পিএসএ) এমন একটি কঠোর আইন যার অধীনে তিন থেকে ছয় মাস বিনা বিচারে কাউকে আটকে রাখা সম্ভব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.