
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শ্রীনগরের লালচকের কাছে প্রতাপ পার্কে প্ল্যাকার্ড হাতে নিয়ে অনেক নারীরা জড়ো হন। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখানো শুরু করতেই পুলিশ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক ডজনেরও বেশি নারীকে আটক করে। আটক করা নারীদের মধ্যে আবদুল্লার বোন সুরাইয়া আবদুল্লা, তার মেয়ে সাফিয়া আবদুল্লাহ খান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির রয়েছেন। ওই বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নারী সমাজকর্মী এবং শিক্ষাবিদও।
এর আগে জননিরাপত্তা আইনে উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং তার ছেলে ওমর আবদুল্লাকে আটক করে সরকার ভারতের কেন্দ্রীয় সরকার। পাশাপাশি মেহবুবা মুফতিসহ রাজ্যের কয়েকশ রাজনৈতিক নেতাকেও অগাস্টের পর থেকে আটক বা গৃহবন্দি করে রাখা হয়।
সূত্র: এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



