Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে জাতিসংঘ রেজুলেশন অনুসরণের আহ্বান রাশিয়ার, বিস্মিত দিল্লি
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে জাতিসংঘ রেজুলেশন অনুসরণের আহ্বান রাশিয়ার, বিস্মিত দিল্লি

By Saleh MohammadAugust 17, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার কাশ্মীর ইস্যুতে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে রাশিয়ার এ অবস্থানে বিস্মিত নয়াদিল্লি। রাশিয়া কাশ্মীর সংকট সমাধানে জাতিসংঘের চার্টার ও রেজুলেশন অনুসরণের আহ্বান জানিয়েছে। মস্কো আশা প্রকাশ করেছে, ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনায় সংকটটির সমাধান করবে। ডেকান হেরাল্ড, আনন্দবাজার,

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানকে জাতিসংঘ রেজুলেশন অনুসরণের আহ্বান রাশিয়ার, বিস্মিত দিল্লিডেকান হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ প্রতিনিধি হিসেবে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ গ্রহণকারী কূটনীতিক দিমিত্রি পলিয়ানস্কি টুইটারে লিখেছেন, রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে জোর দিয়ে আসছে।

রুশ কূটনীতিক আরও লিখেছেন, আমরা আশা করি কাশ্মীর বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে দ্বিপক্ষীয়ভাবে সমাধান হবে। যার ভিত্তি হবে ১৯৭২ সালের সিমলা চুক্তি ও ১৯৯৯ সালের লাহোর ঘোষণা এবং জাতিসংঘের চার্টার, জাতিসংঘের সংশ্লিষ্ট রেজুলেশন এবং ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় চুক্তি।

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আলোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ভারত-পাকিস্তানের বিরোধ সমাধানে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ের চেয়ে কোনও বিকল্প নেই।

Advertisement

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর শুক্রবার চীনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে বসে। ১৯৬৫ সালের পর কাশ্মীর ইস্যুতে এই প্রথমবারের মতো বৈঠক করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ছিলো না ভারত ও পাকিস্তান। এই বৈঠকে যোগ দিয়েছে শুধু পাঁচ স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য। ৯০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে চীন কাশ্মীর পরিস্থিতি উদ্বেগজনক বললেও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনও বিবৃতি দিতে সম্মত হয়নি সদস্য রাষ্ট্রগুলো।

বৈঠক শেষে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন বলেন, ‘নিরাপত্তা পরিষদ মনে করছে, ভারত ও পাকিস্তানকে কাশ্মীর নিয়ে একতরফা পদক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে।’ কাশ্মীর পরিস্থিতিকে ‘গুরুতর ও বিপজ্জনক’ বলেন তিনি।

ভারত সব সময় দাবি করে আসছে, কাশ্মীর ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার প্রস্তাব করেছেন। তবে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে মোদীর অনুরোধের বিষয়টি অস্বীকার করে।

ইমরান খানকে ভারতের সঙ্গে আলোচনার পরামর্শ ট্রাম্পের : শুক্রবার নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কাশ্মীর নিয়ে আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। হোয়াইট হাউস বলেছে, টেলিআলাপে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে উত্তেজনা প্রশমনে গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ভারত আবারো বলেছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, ‘আলোচনা শুরু করতে হলে পাকিস্তানকে সন্ত্রাস বন্ধ করতে হবে।’

সৈয়দ আকবরউদ্দিন বলেন, ধাপে ধাপে কাশ্মীর থেকে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে ভারত দায়বদ্ধ। কিন্তু পাকিস্তান ‘জিহাদ’-এর নামে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাস ছড়াচ্ছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa