Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীর নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নিরাপত্তা পরিষদ

By Saleh MohammadAugust 17, 2019Updated:August 17, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : স্বায়ত্বশাসন কেড়ে নেয়ার পর কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক ডেকেছিলো চীন। তবে শুক্রবার রাতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেই বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ১৫ সদস্যের এই ফোরাম। তাই বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেয়া হয়নি। খবর এনডিটিভির।

কাশ্মীর নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি নিরাপত্তা পরিষদপাকিস্তান ও তার মিত্র চীন এই ইস্যুটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে। তবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশেই এটিকে দ্বিপাক্ষিক ইস্যু আখ্যা দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেয়। তথাপি কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের এই আলোচনাকেও নিজেদের একটি সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান।

বৈঠক সূত্রে পিটিআই বলছে, সংস্থাটির প্রেসিডেন্ট পোল্যান্ডকে আগস্টের শেষ দিকে একটি বিবৃতি প্রদানে চাপ দেয় চীন। গণমাধ্যমে একটি বিবৃতি প্রদানে চীনের প্রস্তাব সমর্থন করে যুক্তরাজ্যও। তবে সংস্থাটির বেশিরভাগ সদস্য কোনো বিবৃতি প্রদানের বিরোধিতা করে। তারা কাশ্মীর ইস্যুকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে মত দেয়। আফ্রিকার প্রতিনিধি আইভরিকোস্ট, ইকুয়েটাল গিনি, ডোমিনিকান রিপাবলিক, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া ভারতকে সমর্থন করে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেয় ফ্রান্স। একই অবস্থান ছিল যুক্তরাষ্ট্র ও জার্মানির। রাশিয়াও আলোচনার উপর জোর দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিনিধি।

কাশ্মীর ইস্যুতে উদ্বিগ্ন ছিল ইন্দোনেশিয়াও। তবে তারাও দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা সমাধানের উপর জোর দেয়। বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রতিনিধি জানান, আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে আলোচনা হয়েছে। আমরা পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছি। কাশ্মীর ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা থাকতে পারে। আমরা সবপক্ষকে শান্ত ও সতর্ক থাকতে বলেছি।

Advertisement

রুদ্ধদ্বার বৈঠক হওয়ায় সেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিল না। বৈঠকে নিজেদের একজন প্রতিনিধির রাখতে অনুরোধ করেছিল পাকিস্তান। তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে ১৫ সদস্যের এই শক্তিশালী ফোরাম।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa