আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ও তাকে দুভাগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছিল পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যেই এবার নিরাপত্তা পরিষদে গেল চীনও। আগস্ট মাসের জন্য পরিষদের সভাপতিত্বকারী দেশ পোল্যান্ডকে চীন চিঠি দিয়ে জানিয়েছে, এই বিষয়ে তারা গোপন বৈঠক চায়।

Advertisement
জাতিসংঘের তরফে পিটিআইকে জানানো হয়েছে, ভারত-পাক সম্পর্কের গতিবিধি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক চায় চীন। বেইজিংয়ের আবেদনপত্রে পাকিস্তানের চিঠিটিরও উল্লেখ রয়েছে। জাতিসংঘের কূটনীতিবিদ জানাচ্ছেন, এখনই এই বৈঠকের দিনক্ষণ বলা সম্ভব নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে আবেদন জানিয়ে খুব সুবিধে পায়নি পাকিস্তান। এর পরেই পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি তথা পোল্যান্ডের রাষ্ট্রদূত জোয়ানা রোনেকাকে জাতিসংঘের স্থায়ী পাক প্রতিনিধি মালেহা লোদী মারফত এই চিঠি দেওয়া হয়। চিঠিতে রীতিমতো হুমকির সুরে বলা হয়, ‘আমরা কোনো দ্বন্দ্ব চাই না। কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে।’

আরো পুড়ুন: মৌসুমি ব্যবসায়ীদের কাছে মজুত প্রচুর কাঁচা চামড়া

দিন কয়েক আগে কুরেশি সমর্থন আদায়ে চীনে পৌঁছান। তিনি দাবি করেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও চীনের তরফে এই মর্মে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দুই প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কে আগ্রহী তারা।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও পালটা ওয়াং ই-কে বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। পাকিস্তানের বাস্তবটা বোঝা উচিত। এই আবহে চীন নিরাপত্তা পরিষদে এই গোপন বৈঠকের দাবি জানালে একটা বিষয় পরিষ্কার, কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবি-দাওয়াগুলোকে তারা একেবারে উড়িয়ে দিচ্ছে না। আন্তর্জাতিক মঞ্চেও তাদের পূর্ব অবস্থানের বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google