Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীর বিষয়ে মোদির সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ
আন্তর্জাতিক স্লাইডার

কাশ্মীর বিষয়ে মোদির সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 21, 2019Updated:August 21, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিভক্ত কাশ্মীর অঞ্চলের উত্তেজনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন। এ সপ্তাহে প্যারিসে এ দুই নেতার সাক্ষাতকালে তিনি এ বিষয়ে আলোচনা করবেন। মঙ্গলবার ফ্রান্সের এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

কাশ্মীর বিষয়ে মোদির সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার মোদিকে টেলিফোন করে কাশ্মীরের উত্তেজনা নিয়ন্ত্রণ করা কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি ভারত ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তারা সংলাপের মাধ্যমে তাদের মধ্যে থাকা সমস্যা মিটিয়ে ফেলতে পারে।

এ সপ্তাহান্তে ফ্রান্সে জি৭ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার প্যারিসের উপকণ্ঠে চাতিয়াউ চানতিলিতে ম্যাক্রোঁ ও মোদির এক ওয়ার্কিং নৈশ ভোজসভায় বসার কথা রয়েছে। সপ্তাহান্তের এ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে ফরাসি এক কূটনীতিক বলেন, সেখানের ‘আলোচ্যসূচিতে অবশ্যই এটি (কাশ্মীর) থাকবে।’

‘ভারতের সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ফলে পরস্পরের প্রতি আমাদের আস্থা রয়েছে। ভারতের ব্যাপারে আমরা আক্রমনাত্মক হচ্ছি না। তবে মোদি বিষয়টি নিয়ে কি ভাবছেন সে ব্যাপারে আমরা ভারতের প্রধানমন্ত্রীর ব্যাখ্যা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারত নিয়ন্ত্রত কাশ্মীরের স্বায়ত্বশাসন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা লাভের পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলকে ভারতের সংবিধানে স্বায়ত্বশাসনের এই বিশেষ সুযোগ দেয়া হয়।

ভারতের এমন পদক্ষেপে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশি দেশ পাকিস্তানের সাথে দেশটি উত্তেজনার সৃষ্টি হয়। কেননা, পাকিস্তানও এ অঞ্চলকে তাদের বলে দাবি করে। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa