জুমবাংলা ডেস্ক : এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কিউএস র‍্যাঙ্কিং, এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

তালিকায় এশিয়ার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

এ ছাড়া সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে সাতটি ও পাকিস্তানের আছে দুটি বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪০তম। তালিকায় ১৮৭তম স্থানে থেকে দেশের দ্বিতীয় সেরা বুয়েট ও ১৯১তম স্থানে থেকে তৃতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৪ সালের র‍্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.