
দু’সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, ‘প্রয়াত হয়েছেন কিম জং উন।’ এমনকী উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও দেখা গেছে হংকং টিভিতে। যদিও এর সত্যতা এখনও যাচাই হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ওয়াশিংটন বা ট্রাম্প প্রশাসন।
প্রসঙ্গত, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন । গত দু’সপ্তারে বেশি সময়ে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশের দাবি, কিমের পর তার আসনে বসবেন বোন কিম ইয়ো জং। যিনি বর্তমানে বড় ভাই কিম জং উনের মুখ্য পরামর্শদাতা। ২০১৮ সালে উত্তর কোরিয়ার পলিটব্যুরোতেও মনোনীতও হন তিনি। উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মহিলা বলা হয় কিম ইয়ো জং-কে। সূত্র: টিওআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



