Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কিশোরগঞ্জে হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ
জাতীয় বিভাগীয় সংবাদ

কিশোরগঞ্জে হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 27, 2019Updated:আগস্ট 27, 20193 Mins Read

মো. শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: আলুর বীজ সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মুক্তা হিমাগারের মালিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে আলু চাষিরা।

Advertisement

মঙ্গলবার সকাল ১১টার সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ করেন তারা। এ ঘটনায় স্টোরের সামনে উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিবাদ সমাবেশে কৃষকরা অভিযোগ করে বলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মেসার্স মুক্তা হিমাগারে ইউনিট-২ তে প্রায় ৫ হাজার কৃষক এক লাখ ২৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করে। হিমাগারে আলু সংরক্ষণের আগে হিমাগার কর্তৃপক্ষ মাইকিং করে পার বস্তা ২২০ টাকা করে ভাড়া নেওয়ার কথা বলে। কিন্তু এখন কৃষকরা আলু ফিরিকুল করতে গেলে হিমাগার কর্তৃপক্ষ প্রতি বস্তায় ২৭০ টাকা থেকে ২৮০ টাকা করে ভাড়া আদায় করছে। গতকাল সোমবার বিকালে আজিজুল ইসলাম নামে এক কৃষক ৫০ বস্তা আলু ফিরিকুল করতে গেলে অতিরিক্ত ভাড়া দাবি করলে ওই কৃষক প্রতিবাদ করে এসময় হিমাগারের লোকজন ওই কৃষকের উপর হামলা চালায় এবং ওই কৃষককে তুলে নিতে চায়। পরে ওই কৃষক বিষয়টি অন্যান্য কৃষককে জানালে উপজেলার সমস্ত আলুচাষীরা মিলে মঙ্গলবার সকালে হিমাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করে অতিরিক্ত ভাড়া কমানো দাবিতে এবং কৃষকের উপর হামলার বিচারের দাবিতে বিচার চেয়ে বিক্ষোভ করতে থাকে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক বাবুল হোসেন, আব্দুল মতিন, সাফিউল ইসলাম, সেনামিয়া ও বাদশা মিয়া।

হিমাগারে বীজ আলু সংরক্ষনকারী কৃষক আফজাজুল ইসলাম বলেন, আমি ২২০ টাকা ভাড়ার কথা শুনে মুক্তা হিমাগারে ৫০ বস্তা বীজ আলু সংরক্ষণ করি। কিন্তু গতকাল আমি আলু ফিরিকুল দিতে গেলে হিমাগার কতৃপক্ষ আমার কাছে ৬০ কেজি প্রতি বস্তা ২৮৫ টাকা করে দাবি করে।

একই অভিযোগ করেন কৃষক আব্দুল মতিন, বাদশা মিয়া, সোহরাব মিয়া, দিপু মিয়া সহ শতাধিক কৃষক।

উপজেলা কৃষি কর্মকতা হাবিবুর রহমান বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তারপরও যদি হিমাগার কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে কৃষকরা লিখিত অভিযোগ দিলে হিমাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এম হারুন অর রশিদ বলেন, হিমাগার কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশকে ঘিরে যাতে করে কোনও ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে বা আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য পুলিশ পাঠিয়ে প্ররিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

এ বিষয়ে মুক্তা হিমাগারের মালিক শরীফুল ইসলাম বাবরুর সাথে কথা বললে তিনি বলেন, সরকারিভাবে নির্ধারিত ৪ টাকা ৬০ পয়সা কেজি দরে প্রতি বস্তা আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এবারে ৫০ কেজির ছোট বস্তায় বীজ আলু সংরক্ষণের জন্য সরকার থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বিজিএমসির ১৭টি রাইস মিল ছাড়াই অন্যান্য মিলে ৫০ কেজি বস্তা পাওয়া যায়নি। তাই অনিচ্ছাকৃত বড় বস্তায় ৬০ কেজি থেকে ৮০ কেজি পর্যন্ত বীজ আলু সংরক্ষণ করা হয়েছে। সে অনুযায়ী ৪ টাকা ৬০ পয়সা হিসেবে যা রেট হচ্ছে তাই নেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জুমবাংলাকে বলেন, বিষয়টি আমি শুনেছি এ ব্যাপারে কৃষক এবং মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

জুন 16, 2026
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Latest News
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa