Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কিয়েভের কাছাকাছি রাশিয়ার সেনারা
আন্তর্জাতিক

কিয়েভের কাছাকাছি রাশিয়ার সেনারা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 12, 2022Updated:March 12, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছেন রাশিয়ান সেনারা৷ বার্তা সংস্থাগুলো জানায়, রাশিয়ান সেনাদের বহর রাজধানী কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ খবর ডয়চে ভেলে’র।

কিয়েভের কাছাকাছি রাশিয়ার সেনারা

Advertisement
তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের মাঝেই হামলা অব্যহত রেখেছে রাশিয়া৷ সেনাদের বেশ কয়েকটি বহর রাজধানীর দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি শনিবার রাতে ইউক্রেনের খারকিভ, সুমি ও মারিউপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া৷

চলমান পরিস্থিতিকে ইউক্রেনের জন্য ‘সন্ধিক্ষণ’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদোমির জেলেনস্কি৷

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাদ্যমে বলা হয়, রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর একটি বড় বহর দেখা গেছে৷ ইউক্রেনের পালটা হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে এমন বহরকে সামনে নিয়ে আসা হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের৷

সংবাদমাদ্যমগুলো জানায়, শনিবার ভোররাতে রাশিয়ান সৈন্যদের কিয়েভ অভিমূখে অভিযান জোরদার করে৷ সেসময় রাজধানীর আশেপাশের বিভিন্ন স্থাপনায় রাশিয়ান সেনাদের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে৷

ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোররাতে কিইভের উত্তরপূর্বে ব্রোভারি জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে হিমায়িত পণ্যের একটি গুদামে আগুন লেগে যায়৷

তাছাড়া রাজধানীর দক্ষিণে অবস্থিত একটি ইউক্রেনের একটি সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে রাশিয়া৷

তাছাড়া দেশটির বন্দরনগরী মারিউপোলের একটি প্রাচীন মসজিদেও হামলা চালায় রাশিয়ান সেনারা৷ মসজিদটিতে শিশুসহ প্রায় ৮০জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে৷

মেয়রকে অপহরণের অভিযোগ

তার আগে ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে রাশিয়ার সেনারা অপহরণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের৷

মেয়রের মুক্তির দাবি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদোমির জেলেনস্কি বলেন, ‘‘মেয়রের অপহরণের ঘটনায় রাশিয়ার দুর্বলতা প্রকাশ পেয়েছে৷ আর এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং একটি জনগোষ্ঠির উপর চালানো অপরাধ৷ এটি গণতন্ত্রের উপর চালানো অপরাধ৷”

উল্লেখ্য ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এই শহরটি হামলা শুরুর প্রথম দিকেই দখলে নেয় রুশ সেনারা৷

যুদ্ধবিরতির আহ্বান

এদিকে রাশিয়ার হামলার পর বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদে বেরিয়ে যেতে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন৷

দেশটির রাজধানী কিয়েভ, মারিউপোল, সুমিসহ অন্যান্য শহরগুলো থেকে সাধারণ মানুষকে বেরিয়ে যাওয়া সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানান উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক৷

শনিবার মারিউপোলে যুদ্ধবিরতির মাধ্যমে সেখানকার সাধারণ মানুষকে বেরিয়ে যেতে করিডোর তৈরি করার কথা রয়েছে৷

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, ‘‘আমি আশা করি মানবিক করিডোরগুলো খুলে দেওয়া হবে৷ রাশিয়ার সৈন্যরা যুদ্ধবিরতি মেনে সাধারণ মানুষকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে৷’’

‘ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর একে একে দেশটির বিভিন্ন শহরের অবরোধ ও দখল করে রাশিয়ান সেনারা৷ শনিবার ভোররাতের পর রাশিয়ান স্থলবাহিনী রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে আসে৷

রাজধানীর খুব কাছে রাশিয়ান সেনাবাহিনীর উপস্থিতির প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘‘ইউক্রেন ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সন্ধিক্ষণে উপনীত হয়েছে৷’’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa