Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদের আনন্দ জলাঞ্জলি দিয়ে নেত্রকোনার মদনে বিয়ের দাবিতে কীটনাশক হাতে অনশনে বসেছেন এক তরুণী (১৯)। অনশনের খবর শুনে প্রেমিক বাড়ি থেকে পালিয়ে গেছে।

সোমবার পর্যন্ত ওই তরুণী উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদের হেফাজতে রয়েছে। এর আগে রবিবার বেলা ১১টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয় মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সাথে। একই ইউনিয়নের তিয়শ্রী উত্তর পাড়া গ্রামে তরুণীর বাড়ি।

তখন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। গত কয়েকদিন যাবৎ প্রেমিক রুমেলকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে প্রেমিকা।

তবে বিষয়টি প্রেমিকের পরিবারের লোকজন মেনে না নেয়ায় প্রেমিকা নিরুপায় হয়ে রোববার সকালে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করে। বিয়ে না করলে আত্মহত্যা করবে বলেও হুমকি দিচ্ছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই তরুণী বলেন, গত ৮ বছর আগে একটি বিয়ে অনুষ্ঠানে রুমেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক ভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও রুমেলের পরিবার আমাদের বিয়ে মেনে নেবে না এমন কথা বলে আসছে।

সে (রুমেল) একটি কোম্পানিতে চাকরি করে। শুনেছি ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। এ খবর শুনেই আমি তার বাড়িতে এসেছি। তার ঘরে প্রবেশ করতেই আমাকে তাদের পরিবারের লোকজন হেনস্তা করেছে।

আমার আসার খবর পেয়েই তার পরিবারের লোকজন রুমেলকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। রুমেলসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা না করা পর্যন্ত অনশন চলবে। তারা বিয়ে মেনে না নিলে আমি এখানেই আত্মহত্যা করবো বলে প্রেমিকা জানান।

এ বিষয়ে প্রেমিকার বাড়িতে যোগাযোগ করা হলে তাদের পক্ষে সংশ্লিষ্ট ইউপি মেম্বার জানান, তার পরিবারের লোকজন বলেছে মেয়ে যেখানে গিয়েছে সেখানেই থাকবে। এটা তার ব্যাপার।

ওই প্রেমিকের বড় ভাই রাসেল জানান, আমার পরিবারকে ফাঁসানো হয়েছে। এটি একটি চক্রান্ত। বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ জানান, আমি শুনেছি রোববার সকালে ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে অনশন করেছে। বর্তমানে ওই তরুণী উপজেলা ভাইসচেয়ারম্যানের হেফাজতে রয়েছে।

মদন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ধুবাওয়ালা গ্রামে বিয়ের দাবিতে কীটনাশক জাতীয় বিষ হাতে নিয়ে এক তরুণী অনশন করেছে।

সে আত্মহত্যা করার জন্য চেষ্টা করায় জনপ্রতিনিধি হিসেবে সেখানে গিয়ে তাকে আমার হেফাজতে রেখেছি। বিষয়টি নিয়ে আমি নিজেও দুশ্চিন্তায় আছি।

মদন থানা পুলিশের এস আই আলমগীর হোসেন জানান, অনশনের সংবাদের প্রেক্ষিতে রোববার বিকেলে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রেমিকাকে অনশনে দেখলেও প্রেমিককে পাইনি। ওই তরুণী অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.