আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর গলি থেকে সুন্দরের গুগলের শীর্ষে ওঠার ধাপগুলো অনেকেরই জানা। তার জীবনের সংগ্রাম, কঠিন পরিশ্রম ও সাফল্যের শিখর ছোঁয়ার কাহিনি বহুল প্রচলিত। কিন্তু সাফল্যের সেই প্রাসাদ চেনেন কয়জন?

Advertisement

কথা হচ্ছে সুন্দর পিচাইকে নিয়ে। অ্যালফাবেট ও তার সহায়ক সংস্থা গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি। আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ধনকুবেরদের মধ্যে প্রথম সারিতে আছেন পিচাই।

খড়্গপুর আইআইটি থেকে পাস করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিচাই। সেখানেই থিতু হন। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও পেনসিলভ্যানিয়ার ওয়ারটন স্কুল অফ ইউনিভার্সিটির ডিগ্রি রয়েছে পিচাইয়ের।

ক্যালিফোর্নিয়ায় প্রাসাদোপম বাংলোয় এখন স্ত্রী ও সন্তানদের নিয়ে পিচাইয়ের ভরা সংসার। আজকের প্রতিবেদনে রইল ক্যালিফোর্নিয়ার সেই ‘সুন্দর-প্রাসাদের’ খোঁজ।

ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কাউন্টির লস অল্টোস শহরে থাকেন মাদুরাইয়ের পিচাই। পাহাড়ের কোলে ৩১.১৭ একর জমিতে মাথা তুলেছে তার বাংলো। বিলাসিতার বহরে যা হার মানায় রাজ প্রাসাদকেও।

পিচাই যে সময়ে লস অল্টোসের এই বাড়িটি কিনেছিলেন, সে সময় তার দাম ছিল প্রায় ৩২৮ কোটি টাকা। দাবি করা হচ্ছে, ২০২২ সালে সেই বাড়ির দাম পৌঁছেছে হাজার কোটি টাকায়।

পাহাড়ের গায়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে নিজের বাসা সাজিয়েছেন পিচাই। শহুরে কোলাহল থেকে কিছুটা আড়ালেই সেখানে দিনযাপন করেন গুগলের সিইও।

পিচাইয়ের বাড়ির অন্দরসজ্জা হার মানাবে হলিউড তারকাদের বিলাসবহুল বাংলোকেও। পিচাইয়ের স্ত্রী অঞ্জলির তত্ত্বাবধানে সেজে উঠেছে বাড়িটির অন্দরমহল। কয়েকটি রিপোর্টে দাবি, শুধু অন্দরসজ্জার জন্যই খরচ করা হয়েছে ৪৯ কোটি টাকা।

এই বাড়িতে রয়েছে বিনোদনের নানা উপকরণ। সুইমিং পুল থেকে শুরু করে স্পা, জিম— কী নেই সেখানে? অবসর যাপনের জন্য বাড়ির বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না।

পিচাইয়ের বাড়িতে রয়েছে একটি মদের কাউন্টার। সেখানে মূলত ওয়াইন মজুত করে রাখা হয়। এই ওয়াইন সেলার পিচাইয়ের বাড়ির অন্যতম আকর্ষণ।

বাড়ির এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য সিঁড়ি ছাড়াও লিফটের বন্দোবস্ত রয়েছে। বাড়িতে সৌর প্যানেলও রেখেছেন গুগলের সিইও।

২০১৫ সালে গুগলের সিইও নির্বাচিত হন পিচাই। তার চার বছর পর গুগলের ধারক সংস্থা অ্যালফাবেটের সিইও পদেও উত্তীর্ণ হন ভারতীয় বংশোদ্ভূত এই আমেরিকান।

পিচাইয়ের তত্ত্বাবধানে ইন্টারনেটের দুনিয়ায় উন্নতির শিখরে পৌঁছেছে গুগল। সার্চ ইঞ্জিন হিসাবে একাধিক সংস্থার প্রতিযোগিতার মুখেও বরাবর শীর্ষস্থান ধরে রেখেছে গুগল।

পিচাইয়ের সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়াতেও বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে গুগল ও অ্যালফাবেট। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করে ইতোমধ্যে সাফল্যের স্বাদ পেয়েছে তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, পিচাইয়ের মোট সম্পত্তির অর্থমূল্য প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বেই প্রভূত ক্ষমতাশালী ও বিত্তবানদের তালিকায় তার নাম উঠে আসে প্রথমের সারিতে।

ভারতে পিচাইয়ের জনপ্রিয়তা বিপুল। ২০২২ সালে বাণিজ্য ও শিল্প বিভাগে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করে। এটি দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.