Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কী হলো বিএনপির প্রথম দিনের বৈঠকে?
রাজনীতি

কী হলো বিএনপির প্রথম দিনের বৈঠকে?

By Saiful IslamSeptember 14, 20212 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : দুই বছর পর আবারও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষনেতারা। এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে বৈঠকে বসেছিলেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিন দিনব্যাপী এ বৈঠকের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয়, আন্দোলন কীভাবে পরিচালনা করা হবে, আগামী নির্বাচনে দলের কর্মপরিকল্পনা কী হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বৈঠকে সরকার পতনের একদফা আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। নেতারা মনে করেন, নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরকার পতনের একদফা আন্দোলনে নামলেই কেবল লক্ষ্যে পৌঁছানো যাবে।

এছাড়া বৈঠকে অংশ নেওয়া নেতারা মনে করেন, দলের প্রধান চ্যালেঞ্জ হবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করা।

এদিকে প্রথম দিনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, এটা নির্বাহী কমিটির বৈঠক নয়, মূলত ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে শীর্ষনেতাদের মতবিনিময় হয়েছে। যেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, নেতা-কর্মীদের মতামত গ্রহণের পর বিস্তারিত জানানো হবে।

তিনি জানান, বুধ ও বৃহস্পতিবার বৈঠকের পর তিন দিনের বৈঠক নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৩২ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে অন্তত ৩৫ জন অংশগ্রহণ করেছেন। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে অংশ নিতে এদিন দুপুর ২টা থেকে একে-একে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানরা। দলের স্থায়ী কমিটির সদস্যরাও এসেছেন বৈঠকে অংশ নিতে। করোনার কারণে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকার পর বৈঠকে এসে নেতারা একে-অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও রূপরেখা অনুযায়ী আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকভাবে তিনদিন বৈঠক হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, বৈঠকে অনেক সদস্যই অংশগ্রহণ করেছেন। এরমধ্যে প্রয়াত হয়েছেন কেউ কেউ। তাদের স্মরণে বৈঠকের শুরুতেই শোক জানানো হয়।

তিনি আরও জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সভা অনুষ্ঠিত হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

February 5, 2026
সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

February 5, 2026
তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

February 5, 2026
Latest News
দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

Mirza

মির্জা-কন্যার পোস্টে নেটপাড়ায় শোরগোল

তারেক রহমান

গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে : তারেক রহমান

Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

Jamayat

নারীর অধিকার নিশ্চিতে জামায়াতের ১২ প্রতিশ্রুতি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.