Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ স্লাইডার

কুতুপালং রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে অন্তত সাত জন নিহত

By Hasan Majorমার্চ 23, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে শত শত বাড়িঘর পুড়ে যাওয়ার ঘটনায় অন্তত সাত জন মারা গেছে।

দমকল বাহিনীর বরাত দিয়ে আজ সকালে এ খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।

দমকলের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে যে, রাত একটার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া উড়ছে এবং সেখানে দমকলের তিনটি ইউনিট এখনো কাজ করছে।

“আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো অনেক জায়গা থেকে ধোঁয়া উড়ছে। আমাদের টিমগুলো এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদের ঘর পরিষ্কার করার কাজ শুরু করেছে,” ওই ক্যাম্প থেকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তবে তিনি বলছেন হতাহতের সংখ্যা নির্ধারণ কিংবা এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপনে তদন্ত কমিটি কাজ করবে।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এরপর কয়েক ঘণ্টা ধরে এ আগুনে পুড়ে যায় রোহিঙ্গাদের শত শত ঘর।

শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা না কমে বরং ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।

খবর পেয়ে দমকলসহ নানা সংস্থার লোকজন ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত হয়ে যায়।

শেষ পর্যন্ত রাত একটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে। যদিও এখনো পুড়ে যাওয়া বহু ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে।

সকাল থেকে ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক ওবায়দুল হক চৌধুরী বলছেন, লোকজন ঘরবাড়ি পরিষ্কারের কাজ শুরু করেছে কিন্তু কিছু জায়গায় এখনো টুকটাক আগুন দেখা যাচ্ছে।

ওই ক্যাম্পের অধিবাসী সৈয়দ আলম বিবিসি বাংলাকে বলছেন, তার ঘর যেই ব্লকে সেটি সহ অন্তত ১২৬টি ব্লক পুরো পুড়ে ছাই হয়ে গেছে।

এসব ব্লকের কোনটিতে ১৩০, কোনটিতে ১৬৫, কোনটিতে ১৯০ টি করে পরিবার বসবাস করে আসছিলেন বলে জানান তিনি।

“আমার ঘরবাড়ি সব পুড়ে গেছে। সব সাফ হয়ে গেছে। কিছু নাই এখানে। হাজার হাজার ঘর ছাই হয়ে গেছে। কোন কিছু বের করতে পারিনি ঘর থেকে। পুরো এলাকার চিত্রই এমন,” বলছিলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

জুন 14, 2026
বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

জুন 14, 2026
চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

জুন 14, 2026
Latest News
ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

১-১ গোলে ড্র

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ বললেন, ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa