Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কুবি উপাচার্যের গবেষণা নিয়ে শিক্ষক সমিতির নেতাদের ‘মিথ্যাচার’
ঢাকা বিভাগীয় সংবাদ

কুবি উপাচার্যের গবেষণা নিয়ে শিক্ষক সমিতির নেতাদের ‘মিথ্যাচার’

By Tarek HasanMarch 12, 2024Updated:March 12, 20243 Mins Read

কুবি

Advertisement

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে গত ৬ মার্চ উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সাথে শিক্ষক সমিতির মধ্যকার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। তারপর উপাচার্য দপ্তর ত্যাগ করার সময় প্রশাসনিক ভবনের গেইটে শিক্ষক সমিতির নেতারা উপাচার্যের সাথে আবারো বাকবিতন্ডায় জড়ালে তারা দাবি করেন “উপাচার্য টাকা দিয়ে Q1 মানের প্রকাশনা করেছেন” এবং “উপাচার্যের শিক্ষকতা জীবনে Q1 দূরের কথা ওনার Q4 ranked এর কোনো প্রকাশনা পর্যন্ত নেই”।

তবে এই বিষয়ে অনুষন্ধান করলে দেখা যায় গত এক দশকে তার প্রকাশিত যেসকল গবেষণা রয়েছে তারমধ্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের Q1 মানের প্রকাশনা রয়েছে দুইটি, Q2 মানের প্রকাশনা রয়েছে তিনটি এবং Q3 মানের প্রকাশনা রয়েছে একটি।

উনার যেসব প্রকাশনা Q1, Q2,Q3 মানের জার্নালে তার প্রকাশনা প্রকাশ পেয়েছে সেসব গবেষণাগুলো নিচে উল্লেখ করা হলো।

২০২৩ সালে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের Journal of Business Research জার্নালে প্রকাশনা প্রকাশিত হয় সেখানে তিনি কো-অথর হিসেবে রয়েছেন। যার Social Science Citation Index, Impact Factor 11.3, এবং Q1 ranked।

এখানে উল্লেখ্য যে, উক্ত গবেষণায় তিনি Conceptualization, Formal analysis, Investigation, এবং Methodology সেকশনগুলো লিখেছেন যা ঐ পেপারের শেষে CRediT authorship contribution statement এ উল্লেখ রয়েছে।
জার্নালের লিংক-https://www.sciencedirect.com/science/article/pii/S0148296323005295.

২০১১ সালে Women’s Studies International Forum জার্নালে তাঁদের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। যার লিংক-https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0277539511000768. এই জার্নালটিও Q1 ranked.
২০১৪ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Emerald থেকে Asia-Pacific Journal of Business Administration এই জার্নালে Promoting CSR to foster sustainable development : “Attitudes and perceptions of managers in a developing country” এই শিরোনামে। এই জার্নালটির Impact Factor: 3.5 এবং Scopus (Elsevier), scimago Quartile: Q2 ranked. লিংক: https://doi.org/10.1108/APJBA-05-2013-0036.

২০২০ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় Business and Finance Journal থেকে Determinants of Pro-environmental Behaviours – A Cross Country Study of Would-be Managers, Australasian Accounting এই শিরোনামে। এই জার্নালের রয়েছে Scopus (Elsevier) indexed, Scimago Quartile: Q2 ranked. লিংক: http://dx.doi.org/10.14453/aabfj.v14i2.5

২০১২ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় The Australian Journal of Regional Studies থেকে। Corporate social responsibility in regional small and medium-sized enterprises in Australia. এটি Scopus (Elsevier) Indexed, এবং Scimago Quartile: Q3.
লিংক: https://search.informit.org/doi/10.3316/ielapa.037119434761210.

২০২২ সালে তাঁদের আরেকটি গবেষণাপত্র প্রকাশিত হয় Australasian Accounting, Business and Finance Journal এ Independent Directors: The Contrasting Cases of Australia and Bangladesh এই শিরোনামে। এটিও Scopus (Elsevier) indexed এবং Scimago Quartile: Q2 ranked.

এই বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আবু তাহের বলেন, তর্কে-বিতর্কে উপাচার্য মহোদয় আগে বলেছেন এই কথা। উপাচার্য মহোদয় কোনো প্রমাণের ভিত্তিতে এই কথা বলেছেন যে শিক্ষকরা এক কলম লিখতে পারেন না, শিক্ষকরা ভালো মানের গবেষণা জানেন না, শিক্ষকরা টাকা দিয়ে পাবলিকেশন কিনে তখন শিক্ষকরা উত্তরে বলেছেন আপনারটাও কী টাকা দিয়ে কেনা? উপাচার্য মহোদয়ের একটা মাত্র Q1 পাবলিকেশন আছে এটা বলেছেন আমাদের শিক্ষকদের মধ্যে যারা ভালো গবেষণা করে থাকেন তারাই। আর এই গবেষণা উনি এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa