Screenshot_1

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মানুষের বিচিত্র ইচ্ছের কোনো শেষ নেই। রোমাঞ্চপ্রিয় মানুষকে আনন্দ দিতেই বিশ্বের নানা প্রান্তে তৈরি হয়েছে নামকরা সব থিম পার্ক। আর পর্যটক টানতে পার্কগুলোও বিচিত্র সব রাইড আর নতুন নতুন রোমাঞ্চের ব্যবস্থা করছে। কিন্তু সেই ব্যবস্থা যদি হয় ভয়ঙ্কর কুমিরের সঙ্গে সাঁতারের আয়োজন তাহলে কেমন হয়?

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী ডারউইনে অবস্থিত ‘ক্রোকোসরাস কোভ’ পার্কে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এমন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা করা হয়েছে যা রীতিমতো পিলে চমকে যাওয়ার মতো।

পার্কে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য কর্তৃপক্ষ বিশাল আকৃতির একটি কুমিরের সঙ্গে সাঁতারের ব্যবস্থা করেছে। যে কেউ একশ’ তিন পাউন্ডের বিনিময়ে হিংস্র এই প্রাণীটির সঙ্গে আধা ঘণ্টা সাঁতারের এক বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তবে কুমিরটি পর্যটকদের যেন কোন প্রকার ক্ষতি করতে না পারে সে জন্য কর্তৃপক্ষ একটি ভিন্ন পন্থা অবলম্বন করেছে। সাঁতার কাটার সময় কুমিরটি পানিতে উন্মুক্ত থাকলেও যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের একটি প্লাস্টিকের খাঁচার মাধ্যে রাখা হবে। ‘কেজ অব ডেথ’ বা ‘মৃত্যু খাঁচা’ নামের এই খাঁচার মধ্যে একসঙ্গে সর্বোচ্চ দুইজন সাঁতার কাটতে পারবেন। সাঁতার কাটার সময় কুমিরটিকে বিশেষ ব্যবস্থায় মাংস বা মাছ খাওয়ানো হয় যাতে কুমিরটি পর্যটকদের খাঁচার আশপাশে ঘোরাঘুরি করে এবং তাদের মনে হয় তারা কুমিরটির সঙ্গে উন্মুক্ত পানিতে সাঁতার কাটছে।

কুমিরের সঙ্গে সাঁতার কাটার এই ব্যবস্থাটি পর্যটকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। জার্মান পর্যটক নেইল উইন্টারস বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা, তবে ভীতিকরও বটে। পানির নিচে ষোলো ফুট দীর্ঘ বিশাল আকৃতির কুমিরটি যখন আপনার খাঁচার চারপাশে ঘুরে বেড়াবে তখন মনে হবে এটা আপনাকে খেয়ে ফেলবে। প্রচণ্ড ভয়ের সঙ্গে আপনি অবশ্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.