জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার দাউদকান্দিতে আজ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্তকরণ, বিদেশগনেচ্ছু, বিদেশগামী এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীসহ জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এ সেমিনারের আয়োজন করা হয়।

বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় নেতৃবৃন্দসহ ৩৫ ব্যক্তি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



