জুমবাংলা ডেস্ক: কুমিল্লার হোমনা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে আজ সকাল ১০টায় ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু সংলগ্ন ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত ব্যক্তিদের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি।

ঈদবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রায়হান খন্দকার ও সহ-সভাপতি সাহেব আলী রনী আখন্দ, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান (তসলিম), সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. তানভীর আহাম্মেদ (মনির), চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক সরকার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খন্দকার, সহ-সম্পাদক এবাদুল হক, উপজেলা যুবলীগের সদস্য মাঈনু উদ্দিন প্রধান প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



