জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার লাকসামের নলুয়া খাল বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় দুই হাজার একর জমি সেচের আওতায় এসেছে। এতে উপকৃত হবেন তিন হাজারের বেশি কৃষক।

মনপাল গ্রামের কৃষক তফাজ্জল হোসেন জানান, নলুয়া খাল ভরাট হয়ে যাওয়ায় বোরো মৌসুমে জমিতে পানি সরবরাহ করা যাচ্ছিল না। আমন ফসল হয়না, এখন বোরো মৌসুমে খাল খনন করায় মানুষ উপকৃত হবে।
উত্তরদা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন চন্দ দত্ত বাসসকে বলেন, নুলুয়ার খাল ভরাটের কারণে এ এলাকার জমি গুলোর ফসল উৎপাদন ব্যাহত হতো। তবে খাল খননে গত বছরের মত এবারও কৃষকরা লাভবান হবে।
এ বিষয়ে বিএডিসি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী (সেচ) মো. মিজানুর রহমান বাসসকে বলেন, লাকসামের বিভিন্ন খাল পরিদর্শন করেছি। বিভিন্ন স্থানে খাল ভরাট হয়ে গেছে। নলুয়ার খালটি খনন কাজ শেষ হয়েছে। চলতি বোরো মৌসুমে কৃষকরা উপকৃত হবেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



