Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কুমিল্লায় পথশিশুদের আলোকিত পাঠশালা
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লায় পথশিশুদের আলোকিত পাঠশালা

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 5, 2022Updated:মার্চ 5, 20222 Mins Read

কামাল আতাতুর্ক মিসেল, বাসস: কুমিল্লা নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু, শিক্ষা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ে আলোকিত পাঠশালা নামে একটি স্কুল গড়ে ওঠেছে।

Advertisement
শাহাদাত হোসেন ইপু নামে একজন কলেজছাত্র তাদের অক্ষর শেখাচ্ছেন। ইপু ধর্মসাগর পাড়ের বাসিন্দা। নিজের অবসর সময় কাটানোর জন্য এসব শিশুদের সময় দেন। আর্থিক সহযোগিতাও করছেন সাধ্য অনুযায়ী।

জানা যায়, জন্মলগ্ন থেকে পথশিশু, যাদের বেশির ভাগেরই বাবা মা নেই, অনেকের বাবা নেই মা আছে, অনেকের মা নেই বাবা আছে, এমন ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশু প্রতিদিন ধর্মসাগর পাড়ে বাংলা, গণিত, ইংরেজি এবং আরবী অক্ষরের সাথে পরিচিত হচ্ছে। কুমিল্লা আলোকিত পাঠশালা নামক একটি সংগঠনের ব্যানারে কয়েকজন তরুণ নিজেদের অর্থ খরচ করে এসব শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। এ সংগঠনটি সেসব শিশুদের দৈনিক একবেলা আহারের প্রয়োজন মিটাচ্ছেন। পাশাপাশি তাদের জামাকাপড় থেকে শুরু করে যেকোনো অসুখে চিকিৎসা সেবাও দিচ্ছে আলোকিত পাঠশালার তরুণেরা।

অক্ষর জ্ঞান শেখানোর পাশাপাশি ৪৭ জন সুবিধাবঞ্চিত শিশুর নৈতিক শিক্ষাও দিচ্ছেন আলোকিত পাঠশালার তরুণেরা। কুমিল্লার বিনোদন প্রেমীদের অবসর সময় কাটানোর অন্যতম স্থান ধর্মসাগর পাড়ে এসব শিশুদের আগে টাকার জন্য পথচারীদের পা এবং জামা ধরে থাকতে দেখা যেতো হরহামেশাই। এখন সেসব শিশুদের চরিত্রের পরিবর্তন ঘটেছে। তাদের মধ্যে কেউ আর টাকার জন্য কারও পথ আটকায় না, কারও সাথে অশালীন আচরণও করে না।

আলোকিত পাঠশালার মুখপাত্র এডভোকেট মহসিন বাসসকে জানান, এসব পথশিশুরা মানুষের পথ আটকিয়ে টাকা পয়সা নিত। সে কারণে অনেক মানুষ তাদেরকে মারধর করতো। সেই থেকেই আলোকিত পাঠশালা গঠন করা হয়েছে। প্রতিদিন দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত তাদের শিক্ষাদান কার্যক্রম চলে, এরপর দুপুরের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি এসব শিশুদের জামাকাপড় এবং চিকিৎসার ভারও বহন করছি আমরা। আলোকিত পাঠশালার তরুণদের উৎসাহে সেসব শিশুদের এখন পড়ালেখা শেখার পাশাপাশি ফুল এবং বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। কেউ আবার ধর্মসাগর পাড়ে বসেই ওজন মাপার মেশিনে ব্যবসা করছে। এসব পথশিশুদের মধ্যে বেশিরভাগ শিশু একসময় বিভিন্ন নেশার সাথে জড়িত থাকলেও, আলোকিত পাঠশালার তরুণদের মমতার স্পর্শে সেসব শিশুরা এখন আর কোনো নেশাদ্রব্য গ্রহণ করে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

জুন 19, 2026
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

জুন 19, 2026
Latest News
টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

জেলা প্রশাসক

মাজার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : জেলা প্রশাসক

Rain

টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস

মোহাম্মদপুরে বিএনপি নেতা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর

হরমুজ

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa