জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কুমিল্লা জেলা তথ্য অফিস।

Advertisement
প্রদর্শনীর বিষয়ে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বাসসকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এ উৎসবের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো সম্ভব হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এদেশের চলচ্চিত্রের ইতিহাস ঐতিহ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ উৎসব। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



