Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমিল্লায় মুজিববর্ষে আরও ১২৯১ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লায় মুজিববর্ষে আরও ১২৯১ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 19, 2021Updated:June 19, 20212 Mins Read

কুমিল্লায় মুজিববর্ষে আরও ১২৯১ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

Advertisement

জুমবাংলা ডেস্ক: মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লায় দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে ১২৯১টি ভূমিহীন পরিবার। এখন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ৬৬২টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। ক্রমান্বয়ে বাকি ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হবে।

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক শওকত ওসমান বাসসকে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি আশ্রয়ণ প্রকল্প থেকে ২য় পর্যায়ের ১২৯১টি ঘরের বরাদ্দ দেয় দুর্যোগ মন্ত্রণালয়। খাসজমি চিহ্নিতকরণে সমস্যা, বৃষ্টি, নিচু ভূমির মাটির জটিলতা, ভূমিহীন চিহ্নিত করাসহ নানা জটিলতায় বাকি ঘরের নির্মাণ কাজ সমাপ্তে বিলম্ব হচ্ছে। কুমিল্লায় আরও ৬২৯টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ৫৯৫ টি ঘরের মধ্যে প্রথম ৩৪৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। কাজ শেষ হয়েছে আরও ২৩০টি ঘরের। আশ্রয়ণকৃত ঘরের বাসিন্দাদের জন্য কবরস্থান, পুকুর, মসজিদ নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।

কুমিল্লার আদর্শ সদরে বরাদ্দকৃত ১০২টি ঘরের মধ্যে কাজ শেষ হয়েছে ৫৩, সদর দক্ষিণে ৪৪ টির মধ্যে ৩০, চৌদ্দগ্রামে ১৮০টির মধ্যে ১২৫, নাঙ্গলকোটে ১৪৩ টির ৪৫, লাকসামে ৩৮টির মধ্যে ২৪, মনোহরগঞ্জে ৪৮টির মধ্যে ৮, লালমাইয়ে ১০টির সব, বরুড়ার ১৩৮টির মধ্যে ৭০, চান্দিনায় ৫৩টির মধ্যে সব, দাউদকান্দিতে ৫২টির মধ্যে সব, মেঘনায় ২৪টির মধ্যে সব, তিতাসে ২২ টির মধ্যে ১৫, হোমনায় ৫০টির মধ্যে ২৬, মুরাদনগরে ২৫০টির মধ্যে ৭০, দেবিদ্বারে ২০টির মধ্যে ১২, ব্রাহ্মণপাড়ায় ৭৫টির মধ্যে ১৫ ও বুড়িচংয়ে ৪২টির মধ্যে ৩০টি ঘরের।

নির্মাণ কাজ পুরোপুরি সমাপ্ত হওয়া ঘরগুলোই আগামীকাল রোববার গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ ঘর প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লায় সমাপ্তকৃত ঘরগুলো হস্তান্তর করা হবে বলে জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa