জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisement
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো কম্বলগুলো উপজেলার মুচিবাড়িতে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এই মৌসুমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলেনও জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোড়কানন পশ্চিম ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, স্থানীয় ইউপি সদস্য এবং ইউপি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



