Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমিল্লায় ৩৭৮ হাটে পশু বেচাকেনা শুরু আজ
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লায় ৩৭৮ হাটে পশু বেচাকেনা শুরু আজ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 21, 20202 Mins Read
কুমিল্লায় ৩৭৮ হাটে পশু বেচাকেনা শুরু আজ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আজ থেকে কুমিল্লার ৩৭৮টি হাটে পশু বেচাকেনা শুরু হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব হাট চলবে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে হাটের বিকল্প হিসেবে অনলাইনেও ব্যবস্থা করা হয়েছে পশু ক্রয়-বিক্রয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় ২০টি, সদর দক্ষিণে ২৩টি, লালমাইয়ে একটি, বরুড়ায় ৪১টি, ব্রাহ্মণপাড়ায় ২০টি, নাঙ্গলকোটে ৩২টি, মনোহরগঞ্জে ২১টি, দেবিদ্বারে ৩০টি, চৌদ্দগ্রামে ৩৫টি, লাকসামে ২১টি, দাউদকান্দিতে ২১টি, তিতাসে ১৪টি, হোমনায় ১৮টি, বুড়িচংয়ে ২৫টি, চান্দিনায় ১৫টি, মুরাদনগরে ৩৪টি, মেঘনায় ০৭টি স্থানে বসছে কোরানীর পশুর হাট। ৩৭৮টি কোরবানীর পশুর হাটের মধ্যে স্থায়ী হাট রয়েছে ৩৮টি এবং কোরবানী উপলক্ষে অস্থায়ী হাট বসানো হয়েছে ৩৪০টি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইজারাদারদের দূরত্ব বজায রেখে পশুর হাট বসানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন থেকে।

কুমিল্লা জেলায় এ বছর খামারী ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। কুমিল্লায় কোরবানীর পশুর সংকট পরবে না বলে আশাবাদী প্রশাসন। মানুষের জনসমাগম কমাতে কোরানীর পশু বিক্রি করার জন্য অ্যাপস চালু করেছে জেলা প্রশাসন। তবে হাটে জনসমাগম হ্রাস এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কীভাবে হাটে ক্রয়-বিক্রয় চলবে জেলা প্রশাসন ইজারাদারদের সেই নির্দেশনাও ইতিমধ্যে দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর বাসসকে জানান, কুমিল্লায় কোরবানীর পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা দুর্যোগের কারণে হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবে জেলা প্রশাসন। বিকল্প হিসেবে অনলাইনে পশু ক্রয় করার জন্য পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক বলেন, ‘অ্যাপস চালু করা হয়েছে। অ্যাপসে পশুর সম্পর্কিত সকল ডেটা সংরক্ষণ রয়েছে। তাই ইচ্ছে করলে পশুর হাটে না গিয়েও ঘরে থেকে পশু ক্রয় করা যাবে।

জেলা প্রািণসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাসসকে বলেন, খামারি ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। এখন পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৯ লাখ টাকার পশু অনলাইনে কেনাবেচা হয়েছে।

হাটের নিরাপত্তার বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বাসসকে বলেন, সবগুলো হাটে পুলিশি নজরদারি থাকবে। হাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa