মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যেমন বাড়ছে বিবাহ, তেমনি আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা। দেশটির বিচার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সেখানে প্রতি ৩৪ মিনিটে একটি করে বিয়ের ঘটনা ঘটছে। বিপরীতে, প্রতি ৭৫ মিনিটে একটি করে তালাক সম্পন্ন হচ্ছে।

কুয়েতে যেমন বাড়ছে বিবাহ, তেমনি বাড়ছে বিবাহবিচ্ছেদ

Advertisement

কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর সম্প্রতি ২০২৫ সালের নভেম্বর মাসের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। দেশটির শরিয়া নোটারাইজেশন বিভাগের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এই গাণিতিক চিত্র তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়েত টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত নভেম্বর মাসে কুয়েতে শরিয়া নোটারাইজেশন সেবার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই মাসে বিয়ে, বিয়ের সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত মোট ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নিবন্ধিত হয়েছে। এতে গড়ে প্রতিদিন ৪২টি লেনদেন হয়েছে, যা হিসাবে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, একই মাসে ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নিবন্ধিত হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ২০টি তালাকের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, যা গড়ে প্রতিদিন ৩৮টি। বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশের বেশি চুক্তি কুয়েতি নাগরিকদের মধ্যে হয়েছে। আর কুয়েতি নন; এমন ব্যক্তিদের অংশগ্রহণ ছিল ১৬ শতাংশের বেশি। এ ছাড়া কুয়েতি পুরুষ ও কুয়েতি নন এমন নারীর মধ্যে বিয়ের হার ছিল ৮ দশমিক ২ শতাংশ। কুয়েতি নন এমন পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ের হার ছিল ২ দশমিক ৩ শতাংশ।

ওই মাসে ১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে, যা গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি।

এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে বিয়ে সত্যায়নের হার ছিল সর্বাধিক, প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

কুয়েত টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায়ের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এ ছাড়া বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হলেও শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়েছে মাত্র ১৮ শতাংশ।

তালাকসংক্রান্ত তথ্যে দেখা গেছে, গত বছরের নভেম্বর মাসে নথিভুক্ত ৫৯৫টি তালাকের মামলার মধ্যে কুয়েতি দম্পতিদের তালাকের হার ছিল ৫৮ দশমিক ৭ শতাংশ। এ সময় ৯২টি পুনর্মিলন মামলা নথিভুক্ত হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় তিনটি। এসব মামলার প্রায় ৮৬ শতাংশ পুনর্মিলন সনদপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সরকারি মাধ্যম এবং ইসলাম গ্রহণসংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নভেম্বর মাসে মোট ৫২ হাজার ৩৫৯টি লেনদেন সম্পন্ন হয়েছে। গড়ে প্রতিদিন এসব লেনদেনের সংখ্যা ছিল ১ হাজার ৭৪৫টি।

কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেয়ার আশ্বাস তারেক রহমানের

এসব লেনদেনের মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ লেনদেন সরকারি মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনলাইনে ইসলাম ধর্ম গ্রহণসংক্রান্ত কার্যক্রম ছিল মাত্র ৫৮টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.