Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কুষ্টিয়া সুগার মিলের ৫৩ টন চিনি উধাও, ৩ জনের নামে মামলা
খুলনা বিভাগীয় সংবাদ

কুষ্টিয়া সুগার মিলের ৫৩ টন চিনি উধাও, ৩ জনের নামে মামলা

By Saiful IslamAug 12, 2021, 10:58 PM Asia/Dhaka1 Min Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া চিনি কলের গুদাম থেকে বিপুল পরিমাণ চিনি আত্মসাতের ঘটনায় মিলের এক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুষ্টিয়া জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর মডেল থানায় এ মামলা করেন। মামলায় কুষ্টিয়া চিনি কলের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিন কে আসামি করা হয়েছে।

চলতি বছরের ৩ জুন কুষ্টিয়া চিনি কলের গুদামের স্টক রেজিস্টার মেলাতে গিয়ে ধরা পড়ে গুদামে প্রায় ৫৩ টন চিনির হদিস নাই। বিষয়টি জানাজানি হলে চিনিকল প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। সে সময় এ ঘটনায় গঠণ করা হয় একাধিক তদন্ত কমিটি। পরে বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক।

দুদকের তদন্তে উঠে আসে কুষ্টিয়া চিনি কলের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিন এই চিনি আত্মসাতের ঘটনায় জড়িত। দুদক মামলার এজাহারে উল্লেখ করেছে ওই তিন কর্মকর্তা কর্মচারী পরস্পর যোগসাজশে চিনিকলের ৫২.৭০০ টন চিনি আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ২০ হাজার ১০০ টাকা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

May 23, 2026, 5:51 PM Asia/Dhaka

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

May 23, 2026, 6:06 PM Asia/Dhaka
Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

May 23, 2026, 4:40 PM Asia/Dhaka
Latest News
কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

জুমার বয়ানের সময় মসজিদের ইমামের ওপর যুবদল নেতার হামলার অভিযোগ

Cow

কালু-ধলু বিক্রি হবে ২৫ লাখে, কিনলে সঙ্গে ছাগল ফ্রি

mayor-shahadat

৩ শিশু ধর্ষণ : দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

Jubok

শিশু ধর্ষণ: গণপিটুনির পর আইসিইউতে অভিযুক্ত

ইমাম

মক্তবে শিশুকে ধ ‘র্ষ ‘ণের চেষ্টা, হাতেনাতে আ ‘ট ‘ক ইমাম

Salish

নরসিংদীতে সালিশে ধর্ষণের বিচার, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sohel

রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, রোববারের মধ্যেই চার্জশিট

যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp