Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুষ্টিয়ার হাসপাতালে করোনা রোগীদের সেবায় ছাত্রলীগের একঝাঁক কর্মী
জাতীয় বিভাগীয় সংবাদ

কুষ্টিয়ার হাসপাতালে করোনা রোগীদের সেবায় ছাত্রলীগের একঝাঁক কর্মী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 28, 2021Updated:June 28, 20212 Mins Read

কুষ্টিয়ার হাসপাতালে করোনা রোগীদের সেবায় ছাত্রলীগের একঝাঁক কর্মী

Advertisement

জুমবাংলা ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণের এ দুঃসময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় গত দেড় বছর ধরে কাজ করে চলেছেন ছাত্রলীগের একঝাঁক তরুণ কর্মী। তাদের কেউ অক্সিজেন সিলিন্ডার হাতে আবার কেউ রোগীর সার্বিক সেবায় নিয়োজিত। জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালটির ডাক্তার-নার্সদের পাশাপাশি এভাবেই করোনা রোগীদের পাশে রয়েছেন তারা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজের নেতৃত্বে ৬৫ জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে এ সেবামূলক কাজ করে চলেছেন।

কোভিড-১৯ সংক্রমণের এ দুঃসময়ে হাসপাতালগুলো নিজেদের জনবল দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে যেখানে  হিমশিম খাচ্ছে, সেখানে কুষ্টিয়ার এ হাসপাতালটিতে ছাত্রলীগ কর্মীদের এমন সেবামূলক কাজ দৃষ্টান্ত তৈরি করছে। পাশাপাশি ছাত্রলীগের এ কর্মীরা বিভিন্ন মহলের প্রশংসাও কুড়াচ্ছেন।

জানা গেছে, জীবন বাজি রেখে তারা রোগীদের ওষুধ কেনায় সহায়তা, অক্সিজেন সরবরাহ, রোগীর নাকে অক্সিজেনের নল লাগানোসহ নানা কাজে নিরলসভাবে সহযোগিতা করছেন। রাত-দিন করোনা ওয়ার্ডে সেবা দিতে গিয়ে এরই মধ্যে কয়েকজন আক্রান্তও হয়েছেন।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, ছাত্রলীগ দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থেকেছে। সেই দায়বদ্ধতা থেকে লোকবল সংকটে ভোগা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক-নার্সের পাশে এসে দাঁড়িয়েছেন। মানব সেবার চেয়ে আর কোনও ভালো কাজ হতে পারে না। তিনি বলেন, এতে আমাদের জীবনের ঝুঁকি আছে। এরইমধ্যে আমিসহ বেশকিছু কর্মী আক্রান্ত হয়েছি। কিন্তু দায়িত্ব থেকে সরে যাইনি। যখন কোনও রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেন, তখন তাদের মুখে থাকে এক তৃপ্তির হাসি। সেই হাসিটুকু এই ছাত্রলীগ কর্মীদের সব কষ্ট লাঘব করে দেয়।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির নির্দেশনা এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সার্বিক তত্ববধানে এই কাজ আমরা করে চলেছি।

ছাত্রলীগ কর্মীদের এই কাজে খুশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও করোনা রোগীর স্বজনরা। করোনা ওয়ার্ডের চিকিৎসক টপি রাণী কুন্ডু জানান, তাদের পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা যেভাবে করোনার আক্রান্ত মানুষকে বাঁচাতে লড়াই করে চলেছেন তা নজিরবিহীন। হাসপাতালের লোকবল সংকটকে বুঝতেই দিচ্ছেন না এই ছাত্রলীগ কর্মীরা।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, ছাত্রলীগের এই তরুণ ছেলেগুলো যদি সময়মতো না এগিয়ে আসতো, তাহলে এ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সংকট তৈরি হতো। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa