Advertisement
সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হোতা দুই মাদ্রাসা ছাত্র ধরা পড়েছে। একই সঙ্গে মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় সরাসরি জড়িত এ দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। এসময় অতিরিক্ত ডিআইজিকে এম নাহিদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- মাদ্রাসা ছাত্র আবু বক্কর মিঠন (১৯), সবুজ ইসলাম নাহিদ (২০) এবং মাদরাসা ইবনি মাসউদ (রা.) নামে একটি মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইউসুফ আলী। এর মধ্যে মিঠন মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে। আর নাহিদ দৌলতপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের শামসুল আলমের ছেলে। শিক্ষকদের মধ্যে ইউসুফ আলী একজন বাড়ি পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে এবং আল আমিন কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা জানাজানি হলে, তা দেশব্যাপী উত্তাপ ছড়ায়। ঘটনার প্রতিবাদে সারা দেশে রাস্তায় নামে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন, সমমনা রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.