Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী প্রায় দেড় লাখ মানুষ
জাতীয় বিভাগীয় সংবাদ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী প্রায় দেড় লাখ মানুষ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 29, 20201 Min Read

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী প্রায় দেড় লাখ মানুষ

Advertisement

জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার অনেক ওপর দিয়ে। খবর ইউএনবি’র।

সোমবার সকালে ধরলার পানি কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ও নুন খাওয়া পয়েন্টে ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বন্যার ফলে জেলার ১৬টি নদ-নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ৭৩টি ইউনিয়নের মধ্যে ৫০টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। করোনার কারণে টানা তিন মাসেরও বেশি সময় ঘরবন্দী থাকার পর নতুন করে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হাতে কাজ না থাকায় বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

এদিকে বন্যার কারণে ব্রহ্মপুত্র অববাহিকার গ্রামগুলোতে পানি প্রবেশ করেছে। এতে সকল ধরনের ফসলাদি তলিয়ে গেছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। আকস্মিক বন্যায় চরম ঝুঁকিতে রয়েছে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা। বৃষ্টি ও বন্যার ফলে হুমকির মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের সদ্য মেরামত করা প্রতিরক্ষা বাঁধগুলো।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, বন্যায় এক হাজার ৬৯২ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তিন হাজার হেক্টর বলে জানান স্থানীয় কৃষক ও ইউপি চেয়ারম্যানরা।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বন্যায় ৩০২ মেট্রিক টন চাল বরাদ্দের পাশাপাশি ৩৬ লাখ ৬৮হাজার টাকা উপজেলাগুলোতে বরাদ্দ দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa