Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা
জাতীয় বিভাগীয় সংবাদ

কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 13, 2020Updated:October 13, 20202 Mins Read
কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেষা কুরুষাফেরুষা এলাকায় শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় তোলা।
Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলা পঞ্জিকা অনুয়ায়ী আজ মঙ্গলবার ২৮ আশ্বিন। সেই অনুযায়ী শরতের দ্বিতীয় মাস। এর পর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। রৌদ্রুজ্জ্বল দিনে এখনও প্রচণ্ড গরম অনুভূত হলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে।

সীমান্তবর্তী এ উপজেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় হেমন্তের শুরু থেকে আগাম শীতের আগমন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত বছরসহ অন্যান্য বছরগুলোতেই দেখা গেছে, কার্ত্তিক মাসের শুরুতেই শীতের অনুভুত হলেও এবার প্রায় এক মাস আগে আশ্বিনের শুরুতেই শীতের অনুভুত হয়েছে। ইতোমধ্যেই এ অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা।

গত সেপ্টেম্বর মাসের শেষে ও অক্টোবরের প্রথম দিকে টানা বৃষ্টিপাতের পর থেকে এ অঞ্চলে কুয়াশা পড়ছে মধ্যরাতে।

আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গাছের পাতা, ঘাস ও ধান ক্ষেতে শিশির জমে থাকছে। ভোর রাতে শরীরে কাঁথা জড়াতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে। এক সপ্তাহ ধরে দিনের বেলা সূর্যের তেজ ও তাপমাত্রা বেশি থাকায় কাহিল হয়ে পড়েছে উত্তরের জনপথ।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ১৪ অক্টোবর থেকে শীতের আমেজ শুরু হওয়ার কথা থাকলেও এবার কয়েকদিন আগে থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। এ বছর বর্ষাকালটা দীর্ঘ মেয়াদী থাকায় শীতের প্রকোপটা স্বল্প মেয়াদী হওয়ার সম্ভবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় এ অঞ্চলে আকাশের মেঘের আনাগোনা কম। ফলে দিনে তাপমাত্রা একটু বেশি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই সূর্যের তেজ ও তাপমাত্র কিছুটা কমতে শুরু করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

June 23, 2026
DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

June 23, 2026

Latest News

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

সেতুমন্ত্রী

নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এ নিয়ে কথা না বলাই শ্রেয় : সেতুমন্ত্রী

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa